Special News Special Reports State

বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেফতার,কেন জানেন?

0
(0)

খবর লাইভ : প্রায় ১৭ ঘণ্টা টানা তল্লাশি ওর জেরার পর শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

গ্রেফতারের পর শঙ্কর বলেন, তিনি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করবেন। শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন ইডির আধিকারিকেরা।

আরও পড়ুনঃ তোলাবাজি থেকে মানব পাচার! কে এই বেতাজ বাতশা শেখ শাহজাহান?

এরপরই গভীর রাতে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে পৌঁছয় ইডি। এরপরই শনিবার আদালতে পেশের আগে ধৃত শঙ্কর আঢ্য-কে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া স্বাস্থ্যপরীক্ষার জন্য। সেখানে দীর্ঘক্ষণ তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর শঙ্করকে আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর আদালতে শুনানির সময় তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় সংস্থা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *