খবর লাইভ : আজই কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটে চলেছে ৷ বৃহস্পতিবার অবশ্য জল্পনার অবসান ঘটিয়ে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৷ দীর্ঘ দু’দশকেরও বেশি সময় পরে দেশের সবচেয়ে প্রাচীন এই দলটির সভাপতি নির্বাচন হচ্ছে ৷ এই নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, গান্ধী পরিবার এই সভাপতির দৌড়ে অংশ নিচ্ছে না ৷ রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রায় ৷ জানা গিয়েছে, নভেম্বরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দেবেন ৷ আর সোনিয়া গান্ধী শারীরিক কারণে অনেক দিন ধরেই সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন (Senior Congress leader Mallikarjun Kharge is the latest candidate to join the Congress presidential contest) ৷
অশোক গেহলত সরে দাঁড়ানোর পর কংগ্রেসের সভাপতি নির্বাচনে নয়া মোড় ৷ জি-23 গ্রুপের সদস্য লোকসভা সাংসদ শশী থারুর বিপরীতে প্রার্থী হচ্ছেন সোনিয়া গান্ধির বিশ্বস্ত ও অনুগত প্রবীণ মল্লিকার্জুন খাড়গে ৷ আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন ৷ এদিকে দিল্লিতে হাজির হয়েছেন দিগ্বিজয় সিংও চলে এসেছেন ৷ তিনিও আজ মনোনয়নপত্র জমা দেবেন ৷




