খবর লাইভ: বীরভূমের সাংসদ শতাব্দী শনিবার রামপুরহাটের বনহাট গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানে আসেন। সেখানে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে শতাব্দীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তৃণমূল সাংসদ বলেন, ‘‘এই রকমের অ্যাটাক সমর্থনযোগ্য নয়। দল বলেনি এটা করতে। দল এই কাজ সমর্থনও করে না। কেউ যদি ব্যক্তিগত ভাবে এটা করে, সেটা তার নিজের দায়িত্বে। এতে দলের কোনও দায় নেই।’’
তৃণমূল নেতার বাড়িতে গিয়ে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মার খাওয়া দলের জন্য মোটেই স্বস্তিদায়ক ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুনঃ তোলাবাজি থেকে মানব পাচার! কে এই বেতাজ বাতশা শেখ শাহজাহান?
যদিও সন্দেশখালিকাণ্ডের পুরো দায় তিনি তৃণমূল নেতা শাহজাহান শেখের উপরই বর্তেছেন। তাঁর বক্তব্য, ‘‘এটা ব্যক্তিগত ব্যাপার। দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।’’



