games Special News Special Reports

বজরং-সাক্ষী-বিনেশদের বিরুদ্ধে প্রতিবাদে সরব দেশের শতাধিক তরুণ কুস্তিগীর 

0
(0)

খবর লাইভ : বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনেশ ফোগাটের বিরুদ্ধে এ বার প্রতিবাদে সামিল দেশের শতাধিক তরুণ কুস্তিগির। নয়াদিল্লির যন্তর মন্তরে নতুন প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। শতাধিক কুস্তিগিরের দাবি বজরং, সাক্ষী এবং বিনেশদের আন্দোলনের জন্য অচলাবস্থা তৈরি হয়েছে ভারতীয় কুস্তিতে। এর ফলে গত এক বছরে তাঁরা বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন। অন্য দিকে, সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে নতুন করে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন সাক্ষী।

দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে শতাধিক তরুণ কুস্তিগির বুধবার যন্তর মন্তরে জমায়েত করেন। পুলিশকে না জানিয়েই তাঁরা জমায়েত করেন। তাঁদের বক্তব্য, বজরংদের আন্দোলনের ফলে তাঁদের কুস্তিজীবনের এক বছর নষ্ট হয়েছে। তিন রাজ্যের বিভিন্ন কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাঁরা বাসে করে প্রতিবাদ স্থলে আসেন।বজরং, সাক্ষী এবং বিনেশের বিরুদ্ধেও স্লোগান দেন প্রতিবাদী শতাধিক কুস্তিগীর।

আরও পড়ুনঃ খুনের মামলা অথচ খুনের ধারাই নেই,ব্যরাকপুরের পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা হাই কের্টের
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন বজরং, সাক্ষী এবং বিনেশ।এই পরিস্থিতিতে ব্রিজভূষণের বিরুদ্ধেও নতুন করে সরব হয়েছেন সাক্ষী। তিনি বলেছেন, গত দু-তিন দিন ধরে ব্রিজভূষণের আশ্রিত গুন্ডারা সক্রিয় হয়ে উঠেছে। আমার মাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার পরিবারের কাউকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সমাজমাধ্যমেও আমাদের অনেকে সমালোচনা করছেন। তাঁদের মনে রাখা উচিত, তাঁদেরও বোন বা কন্যাসন্তান রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *