Special News Special Reports

মর্মান্তিক! কালবৈশাখীর তাণ্ডবে রবীন্দ্র সরোবরে জলে ডুবে মৃত ২ কিশোর রোয়িং শিক্ষার্থী

0
(0)

খবর লাইভ  : রোয়িং শেখার সময় কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ হারাল দুই কিশোর৷ শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রবীন্দ্র সরোবরে৷ মৃত দুই কিশোর নবম ও দশম শ্রেণীর ছাত্র৷

জানা গিয়েছে, রবীন্দ্র সরোবরে শনিবার সন্ধ্যায় নিময়মতো চলছিল রোয়িং শেখার ক্লাস৷ প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, নৌকায় ছিল ৪ জন৷ বিকেল সাড়ে পাঁচটার সময় রোয়িং করার মধ্যেই শুরু হয় কালবৈশাখী৷ তাতেই ঘটে বিপর্যয়৷  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে৷ নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলেন ৪ জনই৷ ২ জন নিজেরাই কোনওরকমে জল থেকে উঠতে সক্ষম হন৷ কিন্তু দুই রোয়িং শিক্ষার্থী পুষ্পেন সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায় জল থেকে উঠতে পারেনি৷

পরে ঘটনাস্থলে পুলিশের বিপর্যয় মোকাবিল দল দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার করে দুই কিশোরকে হাসপাতালে পাঠায়৷ পুষ্পেনকে পাঠানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে৷ তার বাবা পীযূষ সাধুখাঁ উল্টোডাঙা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৪ বছর বয়সি পুষ্পেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অন্যদিকে আর এক রোয়িং ছাত্র সৌরদীপকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ তাকেও মৃত বলে ঘোষণা করা হয়৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *