Special News Special Reports State

বর্ষশেষে উধাও শীত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

0
(0)

খবর লাইভ : কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রা। শনিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু বছর শেষের দিনগুলিতেই নয়, নতুন বছরের শুরুতেও এই একই অবস্থা বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত না সরে যাওয়া পর্যন্ত ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে গরম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘেরাফেরা করবে।

এদিকে শনিবারই কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আলিপুর সূত্রে খবর, ৪ জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পারদ পতন লক্ষ্য করা যেতে পারে। সেসময় একলাফে ২ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে। তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনওরকম পরিবর্তনদলীয় নেতৃত্ব সাকিমদেরই আগামিদিনের মুখ করতে চায় হবে না। উল্লেখ্য, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার দাপটেই উধাও শীত।

আরও পড়ুনঃ কংগ্রেসের ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ৮৫ জেলা পেরোবেন রাহুল

পাশাপাশি উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার পরিবর্তে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরের শেষেও দিনের বেলা গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরো ৪ দিন এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *