Special News Special Reports State

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা, কোন পরামর্শ দিলেন তিনি?

0
(0)

খবর লাইভ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাড়িতে গেলেন ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশ। ‘ভগবান উদ্ধার করুন’, প্ল্যাকার্ড হাতে বিচারপতির সাক্ষাৎপ্রার্থী চাকরিপ্রার্থীরা।

‘আমাদের উদ্ধার করুন’ লেখা ব্যানার নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের দেখে বাড়ি থেকে বেরিয়ে এলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। চাকরি না পেয়ে হতাশার কথা বিচারপতিকে বলছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের হতাশ না হয়ে পড়ার পরামর্শ বিচারপতির। আইনি পদ্ধতিতে এগোনোর পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ফোনে কারও সঙ্গে কথাও বললেন।

আরও পড়ুনঃ ২১কোটি টাকার হাতির দাঁত নষ্ট করল বন দফতর, কেন জানেন?
চাকরিপ্রার্থীদের প্রতি সবরকম ভাবে সহমর্মিতা রয়েছে। সেই কারণেই চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি। এক চাকরিপ্রার্থী জানান, তাঁদের কাছে মামলা লড়ার মতো অর্থ নেই। তখন চাকরিপ্রার্থীদের লিগাল এইডে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে লিগাল এইড সবরকম খরচ বহন করবেন বলে জানান বিচারপতি।
বিচারপতি এদিন বলেন, ‘কান্নাকাটি করবেন না। ভারতবর্ষের আইন এখনও এমন রয়েছে যে হকের পাওনা পাওয়া যাবে।’ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি আরও বলেন, ‘আমার ভাল লাগল আপনারা এলেন। আপনারা বললেন আপনাদের সমস্যাটা। চাকরি পাবেন কি পাবেন না সেটা বলতে পারব না। সেটা আইনে রয়েছে, সেই মতোই হবে।’
‘ভারতবর্ষের একজন সামান্য নাগরিক হিসেবে, আমার আয়ত্ত্বের মধ্যে যেটুকু করা সম্ভব, বলা সম্ভব সেটুকুই বললাম।’, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের অনেকের হাতেই পোস্টার ছিল। কয়েকটি পোস্টারে লেখা, ‘‘আমরা ভগবান দর্শনে এসেছি। ভগবান আমাদের উদ্ধার করুন।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *