Special News Special Reports State

নাবালিকার যৌন নির্যাতনের বর্ণনা পুরুষ পুলিশ আধিকারিকদের সামনে শোনা বেআইনি: হাই কোর্ট

0
(0)

খবর লাইভ : এক নাবালিকা নির্যাতিতাকে থানায় ডেকে নির্যাতনের বর্ণনা শোনে পুলিশ। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে হাওড়া বাগনানের এক নাবালিকাকে ধর্ষণ মামলার শুনানি ছিল।সেই মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, ওসি, আইও-সহ পুরুষ অফিসারদের সামনে নাবালিকাকে শারীরিক নির্যাতনের বর্ণনা করতে বলাটাই বেআইনি।এটা করতে পারে না পুলিশ। এই মামলায় বিচারপতির স্পষ্ট নির্দেশ,এরপর একজন সিনিয়র পুলিশ অফিসারের নজরদারিতে এই তদন্ত করতে হবে। ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হবে তদন্তে। বাগনান থানাকে ওই নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।এরপরও কোনও সমস্যা হলে পরিবার সরাসরি বিষয়টি এসে আদালতে জানাবে বলে নির্দেশ দেন বিচারপতি।

সম্প্রতি বাগনানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে।নির্যাতিতার পরিবার বাগনান থানায় অভিযোগ দায়ের করে। এরপর থানায় ডেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়।আদালতে পরিবারের অভিযোগ, ধর্ষিতা এক নাবালিকাকে থানায় ডেকে ওসি, আইও এবং অন্য অফিসারের সামনে নির্যাতনের ঘটনার বর্ণনা করতে বলা হয়।

পরিবারের বক্তব্য, এমনিতেই তাদের মেয়ে আতঙ্কে রয়েছে। ঘটনার ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। বারে বারে হুমকি ফোন আসছে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার মধ্যে পুলিশ থানায় ডেকে যেভাবে সবার সামনে ঘটনার বর্ণনা শুনতে চাইছে, সেটা একজন নির্যাতিতার কাছে বিভীষিকার মতো।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *