National Special News Special Reports

ছত্তিশগড়ের অন্যতম তফসিলি মুখ বিষ্ণু দেও সাইকে মুখ্যমন্ত্রী ঘোষণা বিজেপির

0
(0)

খবর লাইভ : চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ের অন্যতম তফসিলি মুখকেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল বিজেপি৷ বিজেপির ঘোষণা অনুযায়ী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ছত্তিশগড় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিষ্ণু দেও সাই৷ সে রাজ্যের সদ্য নির্বাচিত ৫৪ বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরে অবশেষে নাম ঘোষণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের৷

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পরে এই নিয়ে দ্বিতীয়বার তফশিলি সম্প্রদায়ের কোনও নেতা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷ লোকসভা নির্বাচনে টানা ৪ বারের জয়ী প্রার্থী বিষ্ণু দেও সাই সে রাজ্যের অত্যন্ত প্রভাবশালী সাহু (তেলি) সম্প্রদায়ের প্রতিনিধি৷ ছত্তিশগড়ের দুর্গ, রায়পুর এবং বিলাসপুর ডিভিশনে যথেষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে এই সম্প্রদায়ের৷

আরও পড়ুনঃ ভারতীয় দলের সঙ্গে কতদিনের চুক্তি দ্রাবিড়ের, জানালো বিসিসিআই 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন এই বিষ্ণু দেও সাই৷ সেই সময় খনি এবং স্টিল মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ তেইশের বিধানসভা নির্বাচনে উত্তর ছত্তিশগড়ের কুঁকড়ি কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক ইউডি মিঞ্জকে পরাজিত করে জয়ী হয়েছেন বিষ্ণু৷রায়গড় লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪, পর পর চারবার জয়ী হয়েছেন বিষ্ণু৷ তার আগে ছত্তিশগড়ের তাপকাড়া বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯০ এবং ১৯৯৩ সালে জয়ী হয়েছিলেন তিনি৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *