National Special News Special Reports

প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস!

0
(0)

খবর লাইভ : অপরাধী ধরার সময় আর ইন্সপেক্টর ফ্রেডরিক্‌সের অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে হবে না তাঁর সতীর্থদের। অনস্ক্রিন সিআইডি  অফিসার বিদায় দিলেন অফস্ক্রিন থেকেও। প্রয়াত অভিনেতা দীনেশ ফাদনিস! বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। যকৃত বিকল হওয়ার কারণেই মৃত্যু বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

৫৭ বছর বয়সী দীনেশ ‘সিআইডি’ সিরিয়ালে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন। বিপি সিং পরিচালিত এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে দীনেশ। গল্পের একাধিক পরিবর্তন চরিত্রদের রূপান্তর সত্বেও এই তিনজনের কেমিস্ট্রি দর্শকের মনে ধরেছিল। জনপ্রিয়তা নিরিখে দীনেশ ছাপিয়ে গেছিলেন বড় বড় অভিনেতাদেরও।

আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য  আজ রাত ১০টা থেকে  বন্ধ দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী দুটি লেন

সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আর বাড়ি ফেরা হল না অভিনেতার। শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *