Special News Special Reports State

মমতার উল্টো সুর বাবুলের গলায়, গ্রেফতার হওয়া নেতাদের পাশে নেই দল?

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি গ্রেফতার হওয়া নেতাদের পাশে রয়েছেন সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় বলছেন অন্য কথা। তাঁর মতে, ‘‘গ্রেফতার হওয়া নেতাদের পাশে যে দল নেই, সেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।’’ মঙ্গলবার বিধানসভার অধিবেশনের মাঝেই এই মন্তব্য করে যেন কিছুটা বিতর্ক উস্কে দিলেন বাবুল।গত বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোরে দলের বিশেষ অধিবেশন থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি না বালুরা চোর! কেষ্ট জেলে, পার্থ জেলে, মানিক জেলে, বালু জেলে। এটাই চলবে? যখন আপনারা (বিজেপি) আগামী দিন চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন, সেলে না কোলে?’

মঙ্গলবার বাবুল সুপ্রিয় বললেন, ‘‘আমি এটা মানছি যে, আমাদের কিছু নেতা কিছু ঘটনায় গ্রেফতার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে কিছু অভিযোগও রয়েছে। আদালত এবং বিচারব্যবস্থা পুরোটা দেখছে। পার্টি অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, ওঁদের সঙ্গে নেই। পদ থেকেও অপসারণ করা হয়েছে।’’

আরও পড়ুনঃ কুন্তলের জন্যই ফেঁসে গেলাম: আদালতে যাওয়ার পথে আক্ষেপ তাপসের
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র মতের মিল নেই তা স্পষ্ট হওয়ায় কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে শাসক দলের অভ্যন্তরে। তবে, তৃণমূলের অন্যান্য নেতারা বাবুলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি। কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেছেন, ‘‘কেউ অভিযুক্ত মানেই সে দোষী প্রমাণিত নয়। আর বিলকিস বানু ধর্ষণ মামলায় দোষী সাব্যস্তেরা স্বাধীনতা দিবসে মুক্তি পান, তাঁদের মালা পরিয়ে বরণ করা হয়। এই অনুশীলন ভারতে শুরু করেছে বিজেপি। আমাদের যাঁরা ধৃত, তাঁদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কেই কেবল মন্ত্রিত্ব ও পদ থেকে সরানো হয়েছিল। বাকিদের ক্ষেত্রে হয়নি। আমার মনে হয় বাবুল পার্থের কথাই বলতে চেয়েছেন।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *