Special News Special Reports State

জয়নগরে স্ত্রীকে গলা কেটে খুন করে পলাতক স্বামী

0
(0)

খবর লাইভ : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ফের নৃশংস খুনের ঘটনা। এবার এক মহিলার গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার জয়নগরের হরিনারায়ণপুর এলাকা থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার ছেলের দাবি, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই তাঁর মাকে এভাবে খুন হতে হয়েছে বাবার হাতে। অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ খোঁজ শুরু করেছে।

আরও পড়ুনঃ উত্তরকাশীতে প্রযুক্তিগত সমস্যায় বন্ধ উদ্ধারকাজ! বাড়ছে উৎকণ্ঠা

মৃতার নাম অপর্ণা বৈদ্য (২৬)। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়েই থাকতেন তিনি। সম্প্রতি অপর্ণার কাছে ফিরে আসেন তাঁর স্বামী। ছেলের দাবি, এরপর থেকেই মা-বাবার মধ্যে রোজ অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার রাতেও মৃতা ও তাঁর স্বামীর মধ্যে অশান্তি হয়। ছেলের বয়ান অনুযায়ী, আত্মহত্যা করবে বলে মা তার বাবাকে পালটা হুমকি দিয়েছিলেন। এর পর শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়ে টিউশনে যায়। বাড়ি ফিরে দেখে, মা গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে কেউ নেই। তার বক্তব্য অনুযায়ী, বাবা খুন করে পালিয়েছে।

Jaynagar-muder-husband-wife

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *