Special News Special Reports State

ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন কলকাতার আশুতোষ কলেজের মেধাবী ছাত্র !

0
(0)

খবর লাইভ : ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন কলকাতার আশুতোষ কলেজের মেধাবী ছাত্র। ২১ নভেম্বর পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা সহ ৩৮ জন আশুতোষ কলেজের এনভায়রনমেন্ট সায়েন্সের তৃতীয়বর্ষের ছাত্রছাত্রীকে নিয়ে ওড়িশার কেওনঝড়ে শিক্ষামূলক ভ্রমণে যান।
ঝরনার ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার, হুগলির আরামবাগের বাসিন্দা তিনি। আশুতোষ কলেজের অধ্যক্ষ ডাক্তার মানস কবি জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এনভায়রনমেন্টাল সায়েন্সের স্নাতকোত্তরের পড়ুয়াদের পাঠ্যক্রম অনুযায়ী শিল্প-কারখানা পরিদর্শন করতে হয়। তাই গত ২১ নভেম্বর ৩৮ জনের একটি ছাত্রছাত্রীদের দল পাঁচ জন অধ্যাপক-সহ ওড়িশার কেওনঝরে ইন্ডাস্ট্রি ভিজিট করতে গিয়েছিল।
জানা গেছে, প্রায় ২০ ফুট উঁচু থেকে জলপ্রপাতে পড়ে গিয়েছিল দুই ছাত্র। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের এখনও কোনও খোঁজ নেই। বিষয়টি সামনে আসতেই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরব দাবি জানানো হয়েছে। কলেজের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও জানা য়ায়নি।
নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার। তিনি আশুতোষ কলেজের এনভারনমেন্টাল সায়েন্সের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি হুগলির আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে, চারদিন আগে কলেজ থেকে পড়ুয়াদের ঝাড়খণ্ডে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। ঝাড়খন্ড থেকে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামে তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক ছাত্র পড়ে যান। এরপর একইভাবে জলপ্রপাতে পড়ে যান তারাশঙ্করও। প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্কর। জলের তোড়ে ভেসে যান তিনি। অপর ছাত্রের খোঁজ মিললেও এখনও তারাশঙ্করের কোনও খোঁজে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজও।
খবর পেয়েই আরামবাগ থেকে ঘটনাস্থলে পৌঁছন তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা। পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। তাঁদের বক্তব্য, “তারাশঙ্করের আগে আরও একটি ছাত্র জলপ্রপাতে পড়ে গিয়েছিল। তার কিছু হল না। অথচ তারাশঙ্কর পড়েই নিখোঁজ হয়ে গেল কীভাবে?” ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *