International Special News Special Reports

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ আটক, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার চেষ্টা জাপানের

0
(0)

খবর লাইভ : লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটি ছাড়া নিয়ে হুতি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা এখনও চলছে বলে জানিয়েছে জাপান। জাহাজটির মালিক একজন ইজরায়েলি ব্যবসায়ী। তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার টোকিও জানিয়েছে, গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজ ছাড়ানোর বিষয়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় তারা। এ ছাড়া জাহাজটি ছাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট ইজরায়েলের কর্তৃপক্ষের সঙ্গেও জাপান সরকার আলোচনা করছে বলে জানিয়েছে টোকিও।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া আজ জানান, আটক হওয়া জাহাজটি ছাড়ার ব্যাপারে ইসরায়েলের পাশাপাশি হুতি বিদ্রোহী নেতাদের সঙ্গেও সরাসরি আলোচনার চেষ্টা করছে জাপান।

গতকাল লোহিত সাগর থেকে জাহাজটি আটক করেন হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠী বলছে, ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করেছেন তাঁরা।

জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইউসেন পরিচালিত জাহাজ আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাপান সরকার। পণ্যবাহী জাহাজ ও জাহাজে থাকা ক্রু সদস্যদের অবিলম্বে মুক্তির ব্যাপারে হুতিদের সঙ্গে আলোচনা করার জন্য ইরান, সৌদি আরব ও ওমান সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে টোকিও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *