International Special News Special Reports

লেবানন সীমান্তে ইমাম হুসেন ব্রিগেড! ইজরায়েলের বিরুদ্ধে এ বার ইরান কি সরাসরি যুদ্ধে?

0
(0)

খবর লাইভ : ইতিমধ্যেই ইরান থেকে ইমাম হুসেন ব্রিগেডের কয়েক হাজার যোদ্ধা সিরিয়ার পথ ধরে লেবানন-ইজরায়েল সীমান্তে পৌঁছে গিয়েছেন বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। ওই দলটির নেতৃত্বে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার জুলফিকর।

গাজার হামাস, লেবাননের হিজবুল্লা, ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর পরে ইরানের ইমাম হুসেন ব্রিগেডের যোদ্ধারাও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সীমান্তে।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক নজির গড়ে ম‍্যাচের সেরা মহম্মদ শামি

সরাসরি ইরান সেনার অংশ না বলেও ইমাম হুসেন ব্রিগেডকে প্রশিক্ষণ এবং অস্ত্র ও অর্থসাহায্য করে তেহরান। অতীতেও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যৌথ ভাবে ইজরায়েলের বিরুদ্ধে লড়েছে এই বাহিনী। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলাকারী হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইমাম হুসেন ব্রিগেডের। আসাদ বাহিনীর হয়ে সে দেশের গৃহযুদ্ধেও অংশ নিয়েছে এই বাহিনী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *