National Special News Special Reports

হামাসের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে গদা দিয়ে ঠান্ডা করার নিদান যোগীর

0
(0)

খবর লাইভ : হামাসের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে একহাত নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হামাসের তালিবানি মানসিকতার বিরুদ্ধে বজরংবলীর গদা দাওয়াই বলে মন্তব্য করেছিলেন রাজস্থানে বিজেপির হয়ে ভোটপ্রচারে। আর প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে হামাস-ইজরায়েল সংঘর্ষের প্রসঙ্গ টেনে আনলেন যোগী আদিত্যনাথ। ইজরায়েলের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি হামাসের তালিবানি মানসিকতার দাওয়াই বজরংবলীর গদা বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ভোটআবহে রাজস্থানে বৃহস্পতিবার আলওয়ারে প্রচারে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। নিজস্ব ঢঙে বক্তব্য রাখার সময় টেনে আনেন মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। হামাসের তালিবানি মানসিকতার নিন্দা করে সরব হন যোগী। তিনি বলেন যে তালিবানি মানসিকতার একমাত্র দাওয়াই হচ্ছে বজরংবলীর গদা। গাজায় যেভাবে ইজরায়েলি সেনা হামাস জঙ্গিদের খুঁজে খুঁজে মারছে, তারও প্রশংসা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে বেনজির হামলা হামলা চালানো হয়। শিশু, মহিলা এবং বৃদ্ধ সহ বহু অসামরিক ব্যক্তিকে পণবন্দি করে হামাস গোষ্ঠী। এরপরেই গাজাকে হামাস মুক্ত করতে পাল্টা হামলা চালায় তেল আবিব। বিমান হামলার পর এবং গাজা ভূখণ্ডে ঢুকতে শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজা হামাস মুক্ত না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এদিকে, রাজস্থানের প্রচার সভা থেকে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের উল্লেখের পাশাপাশি অশোক গেহলট সরকারের সমালোচনায় সরব হন যোগী। রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ করেন। সেই সঙ্গে মরুরাজ্যে গুণ্ডারাজ কায়েম হয়েছে বলেও দাবি করেন।

মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাওয়ায় গেহলট সরকারের নিন্দা করেন। কংগ্রেস যদি ক্ষমতায় ফেরে, তাহলে রাজস্থানে তালিবান শাসন কায়েম হবে বলে আশঙ্কা তাঁর। রাজ্যের শাসক দলকে ভোট না দেওয়ার জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেদন জানান।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করেছিলেন সর্দার প্যাটেল। কিন্তু জওহরলাল নেহরু সমস্যা তৈরি করেছিলেন। ভূস্বর্গে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার পিছনে নেহরুর নীতিকে দায়ি করেছেন আদিত্যনাথ।
বর্তমানে কাশ্মীরে শান্তি স্থাপন হয়েছে বলেও দাবি করেন যোগী। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ক্রেডিট দেন। আগামী দিনে কাশ্মীর থেকে সন্ত্রাসকে চিরতরে নির্মূল করার পরিকল্পনা কেন্দ্র নিয়েছে বলেও জানান তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *