Special News Special Reports State

ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে কুন্তলের নির্যাতনের অভিযোগ শুনতে হবে, নির্দেশ ডিভিশন বেঞ্চের

0
(0)

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অভিযোগ শোনার জন্য বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেন।মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ নভেম্বর।

আদালত সুত্রে জানা যায়, এদিন ডিভিশন বেঞ্চ কুন্তল প্রসঙ্গে স্পষ্ট জানায়, ‘একজন নাগরিক যিনি এখনও অভিযুক্ত, তাঁর অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তাঁর অভিযোগের অবশ্যই গুরুত্ব রয়েছে।তাহলে কুন্তল ঘোষের ক্ষেত্রে অন্যথা হবে কেন?’ অন্যদিকে কুন্তলকে নিয়ে ডিভিশন বেঞ্চের এই এহেন মন্তব্যের নেপথ্যে রয়েছে কুন্তলের লেখা দুটি চিঠি।সংশোধনাগারে তাঁর ওপর অত্যাচার করা হচ্ছে এবং তাঁর মুখ থেকে জোর করে অন্যের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে দুটো চিঠির মধ্যে একটি চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানায়, অন্যটি দিয়েছিলেন আলিপুরের সিবিআই কোর্টের বিচারককে।

এই দুই চিঠির প্রেক্ষিতেই বিচারক নির্দেশ দিয়েছিলেন সিবিআই এবং কলকাতা পুলিশ কমিশনারকে।বিচারপতি অমৃতা সিনহা আলিপুর সিবিআই আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা।কুন্তল ঘোষ বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্চ করে দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চে।ডিভিশন বেঞ্চ এদিন কুন্তলকে খানিক স্বস্তি দিয়ে এই নির্দেশ দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *