দলের সঙ্গে কোনও দূরত্ব নেই, ফুলমেলায় পার্থর পাশে বসে দাবি রাজীবের
খবর লাইভ : শুভেন্দু অধিকারীর দলত্যাগের পরই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা শুরু হয়। কিন্তু বুধবার সমস্ত জল্পনা নস্যাত্ করে দিয়ে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাফ জানান, দলের সঙ্গে তাঁর কোনও দূরত্ব নেই। শুধু তাই নয়, এদিন বিধানসভা ভবন চত্বরে ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই বসতে দেখা যায় রাজীবকে।
এদিন বিধানসভা ভবন চত্বরে ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যেন তৃণমূল পরিবারের পুরোনো ছবি দেখা গেল। মঞ্চের এক পাশে পার্থ চট্টোপাধ্যায়। অন্যপাশে সুজিত বসু। আর মাঝের আসনে বসে রাজীব বন্দ্যোপাধ্যায়। স্পিকারের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন বলে জানান রাজীব। একইসঙ্গে মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকা নিয়েও মুখ খোলেন তিনি। জানান, পারিবারিক সমস্যার কারণে মঙ্গলবারের বৈঠকে হাজির থাকতে পারেননি। আবার তাঁর দল ছাড়ার জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রাজীবের সাফ জবাব, ‘দলের সঙ্গে আমার কোনও দূরত্ব নেই। পারিবারিক কারণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে যাইনি। সেটা যেখানে জানানোর আমি জানিয়েছি। আমি কোনও জল্পনা, কল্পনাতে নেই।’ একইভাবে রাজীবের দলত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘রাজীব মন্ত্রিসভার বৈঠকে ছিল না। তাতে কী হয়েছে! এটা নিয়ে অঙ্ক কষা ভুল।
Like this:
Like Loading...