National Special News Special Reports

মিজোরামে কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ  পাঁচ বারের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা

0
(0)

খবর লাইভ : নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে মিজোরামের দায়িত্ব তুলে দিতে চলেছে কংগ্রেস। সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করেছে কংগ্রেস।সেখানে জায়গা পাননি পাঁচ দফায় প্রায় ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো প্রবীণ নেতা লাল থানহাওলা।সোমবার রাহুলের দু’দিনের মিজ়োরাম সফরের ঠিক আগেই উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের ৪০টি আসনের মধ্যে ৩৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এআইসিসির তরফে। প্রদেশ কংগ্রেস সভাপতি লালসাতা প্রার্থী হয়েছেন আইজল পশ্চিম-৩ কেন্দ্র থেকে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর পরে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন। প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিটির প্রধান জোডিনতুলুঙ্কা রলটে (হাচেক) এবং লালনুনমাওইয়া চুয়াংগো (আইজল উত্তর-১)-ও প্রার্থিতালিকায় ঠাঁই পেয়েছেন।১০ বছর ক্ষমতায় থাকার পরে ২০১৮ সালের বিধানসভা ভোটে মিজ়োরামে কংগ্রেস হেরে গিয়েছিল। ক্ষমতা দখল করেছিল জোরামথাঙ্গার নেতৃত্বাধীন ‘মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট’ (এমএনএফ)। এ বারও এমএনএফের সঙ্গেই মূল লড়াই কংগ্রেসের।

আরও পড়ুনঃ রাজ্যপাল সই করলেন না, আটকে থাকল বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর বিল

আগামী ৭ নভেম্বর এক দফাতেই সে রাজ্যের ৪০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *