Special News Special Reports State

মেলেনি রক্ষাকবচ, ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়

0
(0)

খবর লাইভ : ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নোটিস অনুযায়ী, সোমবার বেলা বারোটার কিছু সময় পর দফতরে পৌঁছন সুমিত। প্রাথমিক নিয়োগে দুর্নীতি-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই সূত্রের খবর।

ইডির নোটিসের বিরুদ্ধে শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শুক্রবার সুমিতের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কোনও রক্ষাকবচ দেননি।

আরও পড়ুনঃ আকাশপথে হামাসের হামলা ঠেকাতে ইজরায়েল নামাল ‘আয়রন বিম’
এর আগে কয়লাকাণ্ডেও সুমিতের নাম উঠে এসেছিল।গত বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ওই প্রথম নিয়োগ মামলায় রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে তার আগে বেশ কয়েক বার রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সপ্তাহে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। অর্থাৎ এ বছরের মধ্যেই চার্জশিট পেশ করতে হবে ইডি ও সিবিআইকে। তার পর থেকে দুই কেন্দ্রীয় এজেন্সি প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও তল্লাশি অভিযান চালাচ্ছে। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে তলব করা হয়েছে। সেই সঙ্গে এবার বাদ গেলেন না সুমিতও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *