Special News Special Reports State

যাদবপুর ক্যাম্পাসে শুরু সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ

0
(0)

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পড়ুয়াদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ হস্টেলে সিসিটিভি বসানোর দাবি ওঠে একাধিক মহল থেকে। যা নিয়ে বাম-অতিবাম ছাত্র সংগঠনের একাংশ থেকে বিরোধিতাই করা হয়। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তে শেষপর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে সিসিটিভি। আজ, শনিবার থেকেই শুরু হল ক্যামেরা বসানোর কাজ। মোট ২৬টি জায়গাকে চিহ্নিত করে ক্যামেরা বসছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এছাড়াও ইন্ডোরে বসছে ৩টি ক্যামেরা।

আরও পড়ুনঃ জ্ঞান ফিরছে না প্রজ্ঞানের, সাড়া দিচ্ছে না বিক্রম!

আপাতত পোল বসানোর কাজ চলছে। এরপর ফাইবার অপটিকস পাতা ও সার্ভার রুম তৈরির করা হবে। তারপরেই বসবে ক্যামেরা বসানোর কাজ। মোট ৩ ধরনের ক্যামেরা বসছে ১০টি জায়গায়। এনপিআর, বুলেট ও ডোম ক্যামেরা বসছে বিভিন্ন জায়গায়। গাড়ির নম্বর প্লেট বোঝা যাবে শক্তিশালী এনপিআর ক্যামেরা থেকে, সাধারণভাবে গেট দিয়ে লোকজনের ঢোকা বের হওয়ার উপরে নজরদারি করার জন্য বসানো হচ্ছে বুলেট ক্যামেরা। ইন্ডোরে বসছে ডোম ক্যামেরা। পনের দিনের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলেই মনে করা হচ্ছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *