Special News Special Reports State

উৎসবের মরসুমে ফের মানুষের পাশে পানিহাটি ‘ইচ্ছে ডানা’

3.3
(6)

খবর লাইভ : সালটা ছিল ২০১৮। পথ চলা শুরু করেছিল ‘ইচ্ছে ডানা’। আর এরই মধ্যে দুঃস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম পানিহাটি ‘ইচ্ছে ডানা’। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনও উৎসব অনুষ্ঠানে পিছিয়ে পড়া অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই সংস্থার কারিগররা প্রতিনিয়ত চেষ্টা করেন। কোনও দুঃস্থ মেধাবী পড়ুয়া অর্থের অভাবে পিছিয়ে পড়ছে অথবা কোনও গ্রামবাসীর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন , মুশকিল আসান ‘ইচ্ছে ডানা’। আবার কখনও উৎসবে দুঃস্থ অসহায় ,বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার মতো দায়িত্ব পালন, ভরসার একটাই নাম ‘ইচ্ছে ডানা’।

আজ, রবিবার শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা ঠাকুরানি চ্যারিটেবল ট্রাস্ট এর সঙ্গে যৌথ উদ্যোগে ইচ্ছেডানা উৎসবের মরশুমে বেশ কিছু মানুষের হাতে এক মাসের রেশনের দ্রব্যাদি তুলে দিল, এরই সঙ্গে ছিল দুপুরের খাওয়ার আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক রতন রায়চৌধুরী, প্রাক্তন অধ্যাপক ড: শিবশংকর বন্দোপাধ্যায় প্রমুখ ।
পানিহাটী ‘ইচ্ছে ডানা’-র সাধারণ সম্পাদক রাজেশ হালদার জানান, সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে ‘পানিহাটি ইচ্ছেডানা’ সবসময় থাকবে। মানুষের পাশে থাকা অঙ্গীকার নিয়েই আমাদের পথ চলা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *