games Special News Special Reports

নজির গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা

0
(0)

খবর লাইভ : রেকর্ড গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। মহিলাদের সিঙ্গলসে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ২৪ নম্বরে উঠে এলেন ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড়। আর এর সুবাদে এই প্রথম ভারতের কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সিঙ্গলস প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিলেন। জেদ্দায় সাফল্যের পরে মহিলাদের সিঙ্গলসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২৪ নম্বরে উঠে এসেছেন মণিকা। বিশ্ব ক্রমতালিকায় এর আগে কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় প্রথম পঁচিশে জায়গা পাননি। মণিকাই প্রথম বার এই নজির গড়লেন।

আরও পড়ুনঃ নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সন্দেশখালির মহিলারা

নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মণিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্যারিস ২০২৪-এর পথে এই র‌্যাঙ্কিং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে। বিশ্ব র‍্যাঙ্কিং-এ প্রথম পঁচিশে প্রবেশ এবং প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের সিঙ্গলসে সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছি। কোচ আমন বলগুকে বিশেষ ধন্যবাদ ।“

এর আগের বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে ৩৯ নম্বরে ছিলেন মণিকা। সেখান থেকে এক লাফে ১৫ ধাপ এগিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *