Special News Special Reports State

রাজভবনের সামনে যদি ধরনা চলতে পারে মহাকরণের সামনে কেন নয়, প্রশ্ন বিচারপতির

0
(0)

খবর লাইভ : রাজভবনের সামনে যদি ধরনা চলতে পারে তাহলে মহাকরণের সামনে কেন ধরনা অবস্থান করা যাবে না৷ কলকাতা হাইকোর্টে এবার এই প্রশ্নের মুখেই পড়তে হল রাজ্য সরকারকে৷ এই বিষয়ে রাজ্যের ব্যাখ্যাও তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ ১৬ অক্টোবরের মধ্যে হাইকোর্টে নিজেদের ব্যাখ্যা জমা দিতে হবে রাজ্য সরকারকে৷

প্রসঙ্গত, রাজ্যের শ্রম দফতরের অস্থায়ী কর্মীরা ধরনায় বসতে চেয়েছিলেন মহাকরণের সামনে৷ কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ৷ এর পরেই পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অস্থায়ী কর্মীরা৷সোমবার মামলাটি শুনানির জন্য উঠলে তখনই রাজ্যের অবস্থান বা ব্যাখ্যা জানতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷
গত ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধরনা চলছে তৃণমূলের৷ ধরনার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুনঃ অভিষেকের ধর্না নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতে

রাজভবনের সামনে ১৪৪ ধারা বজায় থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে টানা ধরনা চলছে, রাজ্য সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিয়েছে রাজ ভবন কর্তৃপক্ষ৷ একই প্রশ্ন তুলেছে বিজেপি৷ তবে এ দিন বিকেলে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *