Special News State

ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের বাড়িতে সিবিআই!

0
(0)

খবর লাইভ : কামারহাটির বিধায়ক মদন মিত্রের  বাড়িতে সিবিআই হানা। বিধায়কের ভবানীপুরের wr.nzবাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। সকাল পৌনে দশটা নাগাদ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। পুর নিয়োগ মামলার তদন্তে এই মুহূর্তে মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেল এজেন্সির অফিসাররা বলেই প্রাথমিকভাবেll0p মনে করা হচ্ছে।

আজ সকাল ৯ টা নাগাদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। এক ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। নিজাম প্যালেস থেকে চেতলার মন্ত্রীর বাড়ি পৌঁছানোর পর এবার সিবিআই এর আরেকটি টিম পৌঁছে গেল কামারহাটির বিধায়ক মদন মিত্র বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *