খবর লাইভ : কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলল পর্তুগাল। সুয়ারেজের উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে পর্তুগাল । সোমবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন ৪-১-২-১-২ ছকে দল সাজিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ স্যান্টোস। অন্যদিকে, ৩-৫-২ ছকে দল সাজিয়েছিলেন লাতিন আমেরিকার দেশটির কোচ আলোন্সো। শুরু থেকেই এদিন একে অপরের বক্সে আক্রমণ শানাতে থাকেন রোনাল্ডো, এডিনসন কাভানিরা। তবে প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দুর্দান্ত গোল করেন পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ। গোল শোধের বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান কমাতে পারেননি সুয়ারেজরা। অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ফের গোল করেন ব্রুনো। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে পর্তুগাল। ২ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পয়েন্ট ৬। এরফলে নকআউট স্টেজ অর্থাৎ বিশ্বকাপের শেষ ১৬-তে পৌঁছে গেল পর্তুগাল।




