National Special News Special Reports

চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো

0
(0)

খবর লাইভ : চাঁদের পর এ বার যে লক্ষ্য সূর্য। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো।চাঁদে চন্দ্রযান-৩ পাঠানোর নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল তাঁরও কাঁধে। সেই কাজে তিনি এবং তাঁর সহকর্মীরা সফল। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের বিক্রম। তার পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞানও। এই সাফল্যের মাঝেই শুভ্রদীপ জানালেন, সূর্যের পথে পাড়ি দেবে ভারত। শুভ্রদীপ বললেন, “প্রথম বার সূর্যের পথে পাড়ি দেওয়ার কথা ভাবছি আমরা। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূর্যের পৃষ্ঠে তো নামা সম্ভব নয়, আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। ওই জায়গায় আদিত্য-এল১ পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। সেই চেষ্টাই করছে ইসরো। ২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে। তার কাজ চলছে এখন।”

আরও পড়ুনঃ র‌্যাগিং মোকাবিলায় এবার ইসরোর প্রযুক্তি ব্যবহার করতে তৎপর রাজ্যপাল

চাঁদের মাটিতে পা রাখতে চন্দ্রযান-৩-এর সময় লেগেছে ৪০ দিন। সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ বললেন, “ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। সময় লাগবে ১৮০ দিন। সেই কাজই চলছে এখন। দিনে ১২ ঘণ্টা কাজ করছি আমরা। শনি এবং রবিবারেও ছুটি নেই। দুটো কাজ একসঙ্গে চলছে বলে চাপ এখন আরও বেশি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *