খবর লাইভ : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) গগনযান মানব মহাকাশযান প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি করেছে। সংস্থা জানিয়েছে, সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (SMPS) এর যোগ্যতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং একটি পূর্ণ-দৈর্ঘ্যের “হট টেস্ট” সফলভাবে শেষ হয়েছে। ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় নভোচারীদের স্থানান্তর নিশ্চিত করার লক্ষ্যে গগনযান মিশনে এই SMPS-ই বড় ভূমিকা পালন […]
Tag: ISRO
ইসরোর ১০১তম অভিযান, রবিবার সকালে ব্যর্থ
খবর লাইভ : ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম অভিযান, পিএসএলভি-সি৬১, রবিবার সকালে ব্যর্থ হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতের (ইউএই) মহাকাশে পাঠানোর জন্য ইওএস-০৯ (EOS-09) কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল। তবে উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পর তৃতীয় ধাপে যান্ত্রিক গোলযোগের কারণে সেটি মহাকাশে স্থাপন করা সম্ভব হয়নি। সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ […]
ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা সফল, মানুষ নিয়ে মহাকাশে যেতে তৈরি ইসরোর গগনযান!
খবর লাইভ : মহাকাশ গবেষণায় ইসরো একের পর এক সফল মিশনে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। এবার আমেরিকার গবেষণা সংস্থা নাসাও ভারতের সঙ্গে হাত মিলিয়ে স্যাটেলাইট লঞ্চের পরিকল্পনা করছে। একদিকে চন্দ্রযানের সাফল্য অন্যদিকে আদিত্য এল ওয়ানের সফল প্রতিস্থাপন- এর মাঝেই এবার মহাকাশে মানুষ পাঠাতে মিশন গগনযানে আরও একধাপ এগিয়ে গেল ইসরো। এদিন গগনযানের ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল […]
জ্ঞান ফিরছে না প্রজ্ঞানের, সাড়া দিচ্ছে না বিক্রম!
খবর লাইভ : প্রায় ১৪ দিনের নিভৃতবাস কাটিয়ে শুক্রবার থেকেই জেগে ওঠার আশা ছিল ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের । কিন্তু একদিন কেটে গেলেও কোন সাড়া মিলছে না দুজনের। যোগাযোগের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা।গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করে ভারতের চন্দ্রযান ৩ । কিছু সময়ের মধ্যেই ল্যান্ডার […]
চাঁদে বিশালকার গর্তের সামনে থমকে দাঁড়ালো প্রজ্ঞান!তারপর কী হল? টুইটে জানাল ইসরো
খবর লাইভ : গুটি গুটি পায়ে চাঁদের দক্ষিণ মেরুর এদিক ওদিক ঘুরে বেরাচ্ছে রোভার প্রজ্ঞান। কিন্তু চাঁদের দক্ষিণ মেরু বিপদসঙ্কুল। চারিদিকে গর্ত। সেসব সামলেই কাজ করছিল প্রজ্ঞান। কিন্তু চলার পথে আচমকাই চার মিটার গর্তের সামনে এসে পড়ে প্রজ্ঞান ।তবে, গর্তটি সফল ভাবেই পাশ কাটাতে পেরেছে প্রজ্ঞান বলে জানিয়েছে ইসরো। ইসরো টুইট করে জানিয়েছে, প্রজ্ঞানের অবস্থানের […]
চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো
খবর লাইভ : চাঁদের পর এ বার যে লক্ষ্য সূর্য। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো।চাঁদে চন্দ্রযান-৩ পাঠানোর নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল তাঁরও কাঁধে। সেই কাজে তিনি এবং তাঁর সহকর্মীরা সফল। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের বিক্রম। তার […]
চাঁদকে ‘হল্ট স্টেশন’ তৈরি করতে চায় ইসরো
খবর লাইভ : দূরের মহাকাশে পাড়ি দেওয়ার জন্য চাঁদকে তেমনই একটি ‘হল্ট স্টেশন’ বা বিশ্রামক্ষেত্র তৈরির চেষ্টায় রয়েছেন দুনিয়ার বিজ্ঞানীরা। বুধবার ইসরো জানাল, চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করায় ভারত এই লক্ষ্যপূরণে এক ধাপ এগোল। মহাকাশ গবেষণার জন্য চাঁদকে মহাকাশচারীদের ‘বিশ্রামক্ষেত্র’ বানানোর কাজে প্রথম ধাপ পেরোলে ভারতের চন্দ্রযান-৩। বুধবার সন্ধ্যায় ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছুঁয়েছে। ভারতীয় […]
চাঁদের মাটি ছোঁয়ার প্রতীক্ষায় প্রহর গুণছে গোটা দেশ! চলছে যজ্ঞ, বিশেষ পুজো, নমাজ
খবর লাইভ : হাতে আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই চাঁদমামার বাড়ি পৌঁছবে ভারতের চন্দ্রযান। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা ৪মিনিটে শুরু হবে চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া । সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রতীক্ষা করছে গোটা বিশ্ব।অধীর অপেক্ষায় থাকা দেড়শো কোটি মানুষের দেশ ভারতবর্ষের অলিতে গলিতে মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষার উত্তেজনা।সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিজ্ঞানের অনবদ্য প্রয়োগ, চন্দ্রযানের চূড়ান্ত সাফল্যের […]
অপেক্ষা শেষ,চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩
খবর লাইভ : কাউন্টডাউন শেষ। ইসরোর কথামত শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩। সব ঠিক থাকলে, চন্দ্রযান ৩ পালকের মতোই সফ্ট ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুর আঁধার পিঠে, কোনও যান্ত্রিক গোলযোগ হবে না, এমনটাই দাবি করেছে ইসরো। নাসা যেমন তাদের আর্টেমিস মিশন নিয়ে হইচই করছে, ইসরোর অন্দরেও তেমনই তৃতীয় চন্দ্রযাত্রা নিয়ে উত্তেজনা তুঙ্গে। […]
দীপাবলির আগেই দেশে নতুন অধ্যায়ের সূচনা, ৩৬টি স্যালেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারি রকেট
খবর লাইভ : ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা বেজে ৭ মিনিট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নজির গড়ল ভারত। ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। দীপাবলির উৎসবের আগেই ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের […]










