খবর লাইভ : গরুপাচার মামলার তদন্তে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বিচারকের প্রশ্ন কোন অধিকারে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ? গত ২৮ জুলাই গরু পাচার মামলা আসানসোল আদালত থেকে দিল্লির রাউস অ্যভিনিউ কোর্টে নিয়ে যেতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় সংস্থা। আজ শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির করা আবেদনের ভিত্তিতে […]
Day: August 19, 2023
যাদবপুরে ছাত্র-মৃত্যুর তদন্তে এবার স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার!
খবর লাইভ : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছিল এই সৌরভকেই। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। প্রাক্তনী হিসাবে হস্টেলে থাকতেন। মৃত পড়ুয়াকে র্যাগিং করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তাতে সৌরভের হাত ছিল বলে মনে করছে পুলিশ। এবার আসরে নামলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বয়ং। তিনি নিজে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী-সহ […]
শনির বারবেলায় বড় ধাক্কা তৃণমূলের, ফিরহাদ হাকিমের জামাতা দল বদল করে কংগ্রেসে !
খবর লাইভ : শনির বারবেলায় বড় ধাক্কা তৃণমূলের। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। কিন্তু ২০১৯ সালে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর কার্যালয় বিধান ভবনে পৌঁছন ইয়াসির। সেখানে প্রদেশ কংগ্রেস […]
ন্যাক্কারজনক! ঘরে প্রস্রাব, খাবার বন্ধ করে অমানবিক ‘অত্যাচার’, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও
খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের এখনো মেলায় নি , তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক তথা বালিগঞ্জ সায়েন্স কলেজের ছাত্র বিশ্বজিৎ হাজরা শনিবার গোপন জবানবন্দি দিলেন আলিপুর আদালতে। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই হস্টেলে তিনি র্যাগিংয়ের শিকার। কর্তৃপক্ষ থেকে প্রশাসন, সকলকেই সে কথা জানিয়েছিলেন। কোনও লাভ হয়নি। যাদবপুরের আবহে এ বার আচমকাই সেই ছাত্রের […]
সানি ঝড়ে বেসামাল বাজিগর, ‘গদর ২’-এর কাছে কুপোকাত ‘পাঠান’!
খবর লাইভ : ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে সানি দেওল আর আমিশা পাটেলের ছবিখানা। প্রথম স্থানে এখনও অবশ্য রয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাই। বৃহস্পতি আর শুক্রবারে এসে কিন্তু অনেকটাই ভাঁটা পড়ল ‘গদর ২’-এর ব্যবসাতে। যদিও ছবি দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাওয়ার পর খুব স্বভাবিক ভাবেই কমে হলের সংখ্যা, টিকিটের দাম। […]
যাদবপুরে র্যাগিং নিয়ে তথ্য যোগাচ্ছেন এখন নবাগতরাও, ধৃত ১২
খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কীভাবে চলতো র্যাগিং, সেই তথ্য যোগাচ্ছেন এখন নবাগতরাও । এদিকে গ্রেফতারি নয় থেকে বেড়ে হয়েছে ১২। শুক্রবার সকাল থেকেই সন্দেহের তালিকায় থাকা এক বর্তমান এবং দুই প্রাক্তন ছাত্রকে জিজ্ঞাসাবাদ চলছিল। রাতে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরও খবর, হস্টেলে নবাগত প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ‘কী […]






