খবর লাইভ : ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে শনিবার থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শনিবারের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি বিপন্মুক্ত নন। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে রাইলস টিউব দিয়ে তাঁর শরীরে খাবার প্রবেশ করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবারও সে ভাবেই খাবার খাচ্ছেন […]
Day: August 2, 2023
সৌদির আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে
খবর লাইভ : শেষ পর্যন্ত জার্মানির বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ৩ কোটি ইউরোতে তিন বছরের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবে যোগ দিয়েছেন এই সেনেগাল তারকা। আল নাসরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মানের দলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।জার্মান ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে […]
সুদসহ ঋণের টাকা ফেরতের দাবি, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন সাংসদ-নায়িকা নুসরত
খবর লাইভ : তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল দুদিন আগে।সেই অভিযোগ ওঠার দেড় দিন পর সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। অথচ সেই বৈঠক আধঘণ্টাও গড়াল না।মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজের কথা বলে, প্রায় সমস্ত প্রশ্ন এড়িয়ে কলকাতা প্রেস ক্লাব চত্বর ছেড়ে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ঘটনার সূত্রপাত সোমবার […]
শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস, বাতিল একাধিক লোকাল
খবর লাইভ : মঙ্গলবার রাতের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাই জলের তলায়। এরই মধ্যে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদা থেকে দমদম […]
ফুঁসছে দিঘার সমুদ্র, পর্যটকদের জলে নামতে জারি নিষেধাজ্ঞা
খবর লাইভ : গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার জেরে চেহারা বদলে গিয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রের। বুধবার সকাল থেকে ঘন কালো মেঘে মুখ ঢেকেছে দিঘা-সহ উপকূলবর্তী এলাকার আকাশ। সকালে বৃষ্টির দাপট কিছুটা […]
এমএলএ হস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
খবর লাইভ : নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিধায়ক আবাসের গেটে।কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।এই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। যেখানে নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। একের পর এক মামলার জটে সেই প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে।সেই আবহে এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। চাকরিপ্রার্থীদের দাবি, […]
‘যোধা আকবর’, ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের রহস্যমৃত্যু! স্টুডিও থেকে উদ্ধার দেহ
খবর লাইভ : বলি পাড়ায় দুঃসংবাদ!জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের রহস্যমৃত্যু। বুধবার সাতসকালে করজাটের এন ডি স্টুডিয়ো থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় স্টুডিয়োতেই বিশিষ্ট এই শিল্পী নির্দেশকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন শিল্পী। যদিও স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। মুম্বইয়ে জন্ম প্রখ্যাত আর্ট […]
স্থিতিশীল বুদ্ধবাবু,হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত
খবর লাইভ : আগের থেকে অনেকটাই ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার রাতে তাঁর শারিরীক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকায় তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কারণ, এই সমস্যায় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখাটা জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। আর এ জন্য আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক ইউনিট রক্ত […]
ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
খবর লাইভ : সাতসকালে ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এখনও এই ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর […]
মণিপুর নিয়ে আজই রাষ্ট্রপতির সাক্ষাতে ‘ইন্ডিয়া’ জোট
খবর লাইভ : আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই মোদিকে ঘরে-বাইরে চাপে রাখতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের […]










