Special News Special Reports State

বুথের ভিডিও ফুটেজ নষ্ট হল কীভাবে? বেলডাঙার বিডিওকে ভর্ৎসনা বিচারপতির 0 (0)

খবর লাইভ : বহরমপুরের বেলডাঙা-২ ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে পুনর্নির্বাচন না হওয়ার মামলায় হাইকোর্টে ধমক খেলেন বিডিও। ওই ব্লকের একটি বুথে পরাজিত সিপিএম প্রার্থী নাসিমা বেগম হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর অভিযোগ, তাঁর এজেন্টদের ভোটের দিন ও গণনার দিন মারধর করে বের কর দেওয়া হয়েছিল। তারপরও বুথে পুনর্নির্বাচন হয়নি। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি […]

Special News Special Reports State

ভরদুপুরেই আঁধার নামল শহর কলকাতায়, ভারী বৃষ্টির সতর্কতা 0 (0)

খবর লাইভ : বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো ভরদুপুরেই আঁধার নামল শহর কলকাতায়। কালো মেঘে প্রথমে ঢাকল আকাশ। তার পর ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আজই ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে সন্ধে নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা […]

Special News Special Reports State

তিন দিনে বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু তিন করোনা আক্রান্তের 0 (0)

খবর লাইভ : গত তিন দিনে বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হল তিন জন করোনা আক্রান্তের। তাঁদের তিন জনেরই কোমর্বিডিটি ছিল বলে হাসপাতালের সূত্রে জানানো হয়েছে। রাজ্যের ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ন’জনের মৃত্যু হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই তিন দিনে মৃত্যু হয়েছে তিন কোভিড আক্রান্তের।দিন কয়েক আগে […]

games Special News Special Reports

আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের 0 (0)

খবর লাইভ : আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে আজ ফয়সালা সিরিজের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া। মঙ্গলবার রোহিতদের ইজ্জতের সাওয়াল। যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যেতে পারেনি, তারাই বার্বাডোজে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করে করে ফেলেছে। মঙ্গলবার না জিতলে […]

International Special News Special Reports

থামছেই না যুদ্ধ, এবার জেলেনস্কির শহরে রুশ সেনার মিসাইল হামলায় মৃত একাধিক 0 (0)

খবর লাইভ : ইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। এবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থানেই মিসাইল হামলা চালাল রুশ ফৌজ। সোমবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে দু’টি মিসাইল হামলা চালায় পুতিন সেনা। এর ফলে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৬ জনের। এর মধ্যে মধ্যে দশ বছরের একটি শিশু ও তার মা রয়েছেন। আহত ৭৫ জন। আশঙ্কা করা হচ্ছে মৃতের […]

National Special News Special Reports

প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, নিজেকেই জুতো মারলেন হতাশ অন্ধ্রের কাউন্সিলর 0 (0)

খবর লাইভ : নির্বাচনের আগে নির্বাচকমণ্ডলীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেননি। সেই হতাশায় নিজেকেই জুতোপেটা করলেন অন্ধ্রপ্রদেশের এক কাউন্সিলর। নিজেকে জুতো মারার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে ডানা মেলেছে রাজনৈতিক চাপানউতর। অন্ধ্রের আনাকাপল্লি জেলার নারসিপাটনাম পুরসভার কাউন্সিলর ৪০ বছরের মুলাপার্থী রামারাজু। তাঁর অভিযোগ, নিজের ওয়ার্ডের লোকজনকে ভোটের আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার কিছুই […]

National Special News Special Reports

থানেতে ১০০ ফুট উপর থেকে ছিঁড়ে পড়ল ব্রিজ নির্মাণের ক্রেন, পিষে মৃত ১৭ 0 (0)

খবর লাইভ : রেল ব্রিজ তৈরির কাজ চলাকালীন ১০০ ফুট উপর থেকে ছিঁড়ে পড়ল ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন। সেই বিশেষ ধরনের ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। ধ্বংসাবশেষের নীচে এখনও কেউ কেউ আটকে রয়েছেন বলে মনে করা […]

games Special News Special Reports

রুদ্ধশ্বাস পরিসমাপ্তি, অ্যাশেজের শেষ ম্যাচ জিতে মানরক্ষা করল ইংল্যান্ড 0 (0)

খবর লাইভ : অ্যাশেজের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। শেষবেলায় বাজিমাত ব্রিটিশদের। পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে মানরক্ষা ইংল্যান্ডের। পঞ্চম টেস্টে ৪৯ রানে জিতে অ্যাশেজে সমতা ফিরিয়ে আনল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ঐতিহ্যেমণ্ডিত টেস্ট সিরিজের ফল দাঁড়াল ২-২। তবে অ্যাশেজে ট্রফিটা হাতে পাচ্ছেন না ব্রড, মইনরা। গতবার অস্ট্রেলিয়া অ্যাশেজ জেতায় নিজেদের সঙ্গে ট্রফি নিয়ে ফিরবেন প্যাট কামিন্সরা। শেষ দিনে […]

Special News Special Reports State

শিশু পাচার চক্রের হদিশ আনন্দপুরে,ধৃত ৪ 0 (0)

খবর লাইভ : শিশু পাচার চক্রের হদিশ আনন্দপুরে৷ এই ঘটনায় দুজন মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জেলা এবং কলকাতা থেকে শিশু চুরি করে কলকাতার দালালচক্রের মাধ্যমে বিক্রি করা হতো বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে শিশু সন্তানের খোঁজ […]

Special News Special Reports State

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি মেনে নিয়েছে রাজ্য? কী বললেন শিক্ষামন্ত্রী? 0 (0)

খবর লাইভ : কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি গ্রহণ করেছে রাজ্য? বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক হুমায়ুন কবীরের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার মেনে নিয়েছে এই ধারণা ঠিক নয়।ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য নতুন শিক্ষানীতি তৈরি করেছে।জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের বিস্তর আপত্তি রয়েছে। তারপরেও চলতি শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের মেয়াদ বাড়িয়ে ৪ […]