Special News Special Reports State

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন বুদ্ধদেব সাউ

0
(0)

খবর লাইভ : বিতর্কের আবহেই নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুনঃ যাদবপুরে ছাত্র-মৃত্যুর তদন্তে এবার স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার!

প্রসঙ্গত ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে আধিকারিকদের নিয়ে একদফা বৈঠকও করেন তিনি। রাজ্যপাল আগেই জানিয়েছিলেন তাড়াতাড়ি উপাচার্য নিয়োগ করা হবে। সেই মতোই সিদ্ধান্ত গৃহীত হল। রাজভবনের তরফে জানানো হয়েছে, আপাতত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হল বুদ্ধদেব সাউকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *