Special News Special Reports State

বিয়ের বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত একই পরিবারের ৭ জন

0
(0)

খবর লাইভ : মিনি ভ্যানে করে হৈ হৈ করে বিয়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু মাঝ পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।মিনি ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের সাত সদস্যের। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের দিদওয়ানা-কুচামান জেলায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার সীকর জেলা থেকে নাগাউরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল ওই পরিবারটি। খুনখুনা থানা এলাকায় বানথাড়ি গ্রামের কাছে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মিনি ভ্যানের। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ভ্যানটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছিল। গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে সকল আরোহীদের উদ্ধার হয়। কিন্তু ঘটনাস্থলেই মারা যান ওই পরিবারের সাত জন। বাকি দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক জন জানিয়েছেন, দ্রুত গতিতে যাওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ভ্যানের চালক ধাক্কা মারে বাসটিতে।

আরও পড়ুনঃ প্রত্যাবর্তন, যশস্বী-শুভমন জুটিতে সিরিজ ২-২ করল ভারত

বিকট একটা আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসেছিলেন। তাঁরা দেখেন, একটি মিনি ভ্যান রাস্তার ধারে উল্টে পড়ে রয়েছে। উদ্ধার করতে চাইলেও মিনি ভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পুলিশে খবর দেন স্থানীয়রাই। নিয়ে আসা হয় গ্যাসকাটারও। এর পর গাড়ির দরজা কেটে আরোহীদের উদ্ধার করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *