National Special News Special Reports

বিরোধীদের অনাস্থায় নীরব মোদি, শেষ বলে ছক্কা মারার চ্যালেঞ্জ

0
(0)

খবর লাইভ : নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় অনাস্থা-বিতর্ক নিয়ে আলোচনা চলছে। অনাস্থা-আলোচনায় প্রথমে বক্তৃতা শুরু করেন কংগ্রেসের গৌরব গগৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘‘ভুল স্বীকার করতে হবে বলেই মৌন রয়েছেন প্রধানমন্ত্রী।’’

লোকসভায় অনাস্থা-আলোচনায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘‘সোনিয়া আদর্শ ভারতীয় নারীর মতো। নিজের ছেলে-জামাইকে আগলে রাখছেন।’’ নিশিকান্তের বক্তৃতার সময় হট্টগোল বিরোধীদের।
এর পর বক্তৃতা করেন বিজেপির নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘‘এটা কোনও অনাস্থা ভোট নয়। এটা আসলে বিরোধীদের আস্থা পরীক্ষার ভোট। বিরোধীরা আসলে দেখতে চান, কে কে তাঁদের সমর্থন করছেন। বিরোধীরা নিজেদের মধ্যেই লড়াই করছেন।’’ বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে অনাস্থা-বিতর্ক শুরুর আগে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি পাল্টা বলেছেন, ‘‘আমরা শেষ বলে ছক্কা মারব।’’
মোদি-পদবি নিয়ে মানহানির মামলায় সুরাতের আদালতের রায়ে দু’বছরের সাজা হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে সাংসদ পদ হারান রাহুল। কিন্তু গত সপ্তাহে ওই রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। তার পরেই সোমবার সংসদে যান রাহুল। এই প্রসঙ্গে মঙ্গলবার অনাস্থা-আলোচনায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘‘সুপ্রিম কোর্ট কোনও রায় দেয়নি। স্থগিতাদেশ দিয়েছে…উনি (রাহুল) বলছেন ক্ষমা চাইবেন না…বলছেন ‘আমি সাভারকর নই’…আপনি কখনওই সাভারকর হতে পারবেন না।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *