Special News Special Reports State

‘স্কুলের চাকরি পাকা’ করতে কাকে কত টাকা দিয়েছিলেন চার অযোগ্য শিক্ষক, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ : গতকালই চাকরি কেনা অযোগ্য চার শিক্ষককে জেলে পাঠিয়েছেন বিচারক।এবার সিবিআই চার্জশিটে দাবি করা হল, ওই চাকরি পাওয়ার জন্য তাঁরা কত টাকা দিয়েছিলেন।‘স্কুলের চাকরি পাকা’ করে দেওয়ার বিনিময় মূল্য। নিয়োগ মামলার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে ছ’বছরে কয়েক কোটি টাকা তুলেছিলেন তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ।

চার্জশিটে সিবিআইয়ের দাবি, তাপস বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগত ভাবেও চাকরিপ্রার্থীদের থেকে স্কুলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকা তুলেছিলেন। এঁদের মধ্যে যে সমস্ত অযোগ্য চাকরিপ্রার্থীর থেকে তিনি ব্যক্তিগত ভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন, সোমবার তাঁদের মধ্যেই চার শিক্ষককে জেলে পাঠিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।
সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে, এই চার শিক্ষক প্রাথমিক স্কুলে চাকরি পেতে সরাসরি টাকা দিয়েছিলেন তাপস মণ্ডলকে। এঁদের থেকে সংগৃহীত এবং অন্যান্য এজেন্ট থেকে পাওয়া মোট ৫ কোটি ২৩ লক্ষ টাকা তাপস আবার দিয়েছিলেন কুন্তলকে।
জেলে যাওয়া চার অযোগ্য শিক্ষকের নাম— জাহিরউদ্দিন শেখ, সায়গর হোসেন, সিমার হোসেন এবং সৌগত মণ্ডল। সিবিআইয়ের চার্জশিটের তথ্য অনুযায়ী, তাপসকে এঁদের মধ্যে সবচেয়ে বেশি টাকা দিয়েছিলেন সায়গর। তিনি ৬ লক্ষ টাকা দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষকের চাকরির জন্য। জাহিরউদ্দিন এবং সৌগত দিয়েছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা করে। সিমার দিয়েছিলেন ৫ লক্ষ টাকা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *