Special News Special Reports State

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি মেনে নিয়েছে রাজ্য? কী বললেন শিক্ষামন্ত্রী?

0
(0)

খবর লাইভ : কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি গ্রহণ করেছে রাজ্য? বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক হুমায়ুন কবীরের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার মেনে নিয়েছে এই ধারণা ঠিক নয়।ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য নতুন শিক্ষানীতি তৈরি করেছে।জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের বিস্তর আপত্তি রয়েছে। তারপরেও চলতি শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের মেয়াদ বাড়িয়ে ৪ বছর করা হয়েছে। স্নাতকস্তরের পাঠ্যক্রমে বেশকিছু বদল হয়েছে। যা দেখে শিক্ষামহলের একাংশের মনে হয়েছে, রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে নিয়েছে। কিন্তু তা সত্য নয়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, রাজ্য জাতীয় শিক্ষানীতি মেনে নেয়নি। স্নাতকস্তরের মেয়াদ বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্সের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। শিক্ষামন্ত্রীর আরও দাবি, এটা না করলে ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত। একাধিক ইস্যুতে জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের আপত্তি আছে।
বিধানসভায় মঙ্গলবার জাতীয় শিক্ষা নীতি নিয়ে ডেবরার বিধায়ক হুমায়ূন কবির বিধানসভায় প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য কখনোই কেন্দ্রর নতুন শিক্ষানীতি গ্রহণ করেনি। রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্স তিন বছরের জায়গায় চার বছর করা হয়েছে। এটা না করলে সাত লক্ষ ছাত্র- ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত। তবে জাতীয় শিক্ষা নীতির একাধিক বিষয়ে রাজ্যের আপত্তি আছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *