National Special News Special Reports

লোকসভা ভোটের প্রচারে ‘ভোকাল ফর লোকাল’ নীতিতে জোর মোদির

0
(0)

খবর লাইভ : সংসদের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য,সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জাতীয় বিষয় নয়, রাজ্যে রাজ্যে প্রাধান্য পাক স্থানীয় বিষয়। কোন রাজ্যে কেন্দ্রের সরকার কী কী কাজ করেছে, সেটাই বেশি করে তুলে ধরা হোক ভোটারদের কাছে। তার জন্য এখন থেকেই পরিসংখ্যান তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। একটা সময়ে স্থানীয় স্তরের উৎপাদনকে গুরুত্ব দিতে ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান দিয়েছিলেন মোদি। এখন লোকসভা নির্বাচনের প্রচারে মোদি যে নীতি নিতে বলছেন তাকে দলের সাংসদরাই ‘ভোকাল ফর লোকাল’ বলে মনে করছেন।

লোকসভা নির্বাচনে দলের প্রচার প্রস্তুতি কেমন হবে, তা নিয়ে সোমবার থেকে দলের সাংসদদের নিয়ে বৈঠক শুরু করেছেন মোদী। মোট ১১ দফায় শুধু বিজেপি নয়, এনডিএ শরিকদলের সাংসদদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রথম দিনেই সোমবার সন্ধ্যায় ডাক পেয়েছিল বিজেপি বিরোধী দল শাসিত রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলা। মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তৃতা করেন। ছিলেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদব।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদী সরকার কী কী প্রকল্প এনেছে, তাতে কতটা সাফল্য এসেছে, মোটের উপর এই সব বিষয় ছিল প্রথম ভিডিয়োতে। এর পরে রাজ্যওয়াড়ি ছোট ছোট ভিডিয়ো দেখানো হয়। বাংলার ভিডিয়োতে এই রাজ্যে আবাস যোজনা থেকে বিমানবন্দর নির্মাণ, বন্দে ভারত ট্রেন থেকে মেট্রো রেল ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পের কথা বলা হয়েছে। একই সঙ্গে বাংলায় তৃণমূল সরকার কী ভাবে রাজ্য পরিচালনা করছে, তা দেখাতে গিয়ে বিজেপির তোলা দুর্নীতির অভিযোগের কথাও ছিল ভিডিয়োতে।
মোদি বলেন, প্রতিটি রাজ্যের স্থানীয় বিষয় এবং কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিতে কী কী কাজ করেছে সে কথা বলতে হবে। একই সঙ্গে সেই রাজ্যের সরকার কোথায় কোথায় ব্যর্থ, সেই বিষয় প্রচারে প্রাধান্য দিতে হবে। সোমবারের বৈঠকে উপস্থিত বাংলার সাংসদরা জানাচ্ছেন, মোদির কথার মূল সুরটাই ছিল, জাতীয় নয়, স্থানীয় বিষয়ে জোর দিয়ে জাতীয় স্তরের জয় নিশ্চিত করতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *