National Special News Special Reports

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ভাঙল সেতু!

0
(0)

খবর লাইভ : গত কয়েক দিন ধরেই চলছিল বৃষ্টি। কিন্তু শুক্রবার সকালে মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ভেঙে পড়ল জলের তোড়ে ভেঙে গেল আস্ত একটি সেতু।স্বভাবতই বিপর্যস্ত এলাকার জনজীবন। আটকে পড়েছেন বহু পর্যটক।

শুক্রবার সকালে পিথোরাগড়ের ধরচুলা এলাকার চল গ্রামে মেঘভাঙা বৃষ্টি হয়। বৃষ্টির জেরে যে সেতুটি ভেঙে পড়েছে, সেটিই ছিল গ্রামের সঙ্গে সংযোগের একমাত্র মাধ্যম। ফলে ওই গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ ছাড়া, সেতু ভাঙার পর তার ধ্বংসাবশেষ ভেজা মাটির সঙ্গে মিশে দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছে।
পুলিশের তরফে সমাজমাধ্যমে ঘটনাস্থলের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেতুর ধ্বংসাবশেষ সরিয়ে এলাকা সাফ করার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *