Special News Special Reports State

বিএসএফের নজরদারিতে বাংলাদেশে গরু পাচার কমেছে, দাবি শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : পরিসংখ্যান বলছে, বিএসএফের নজরদারিতে বাংলাদেশে গরু পাচার কমেছে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১৯-২০ বর্ষে বিএসএফ ৮০,০০০ গরু বাজেয়াপ্ত করেছিল। ২০২১-২২ বর্ষে সেই সংখ্যা সাত হাজারে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে একমাত্র অমিত শাহজীর জন্যই। তাঁর নির্দেশেই বিএসএফ গরু পাচার আটকাতে সক্রিয় হয়েছে।’’

আরও পড়ুনঃ ১৮৪ কোটির ব্যাঙ্ক প্রতারণা, টালিগঞ্জের ঝুনঝুনওয়ালা হাউসে ৮ ঘণ্টার সিবিআই তল্লাশি

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরু পাচারে রাজ্য পুলিশের সহযোগিতার জন্য এখনও পর্যন্ত সীমান্ত দিয়ে সম্পূর্ণ গরু পাচার বন্ধ হয়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য, ‘‘বিএসএফের নজরদারি এড়িয়ে বাংলাদেশে গরু পাচার চালানোর কারণেই রাজ্য সরকার বিএসএফের চৌকি তৈরির জন্য ৭২ টি জায়গায় জমি দিচ্ছে না। রাজ্য সরকার তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানে যে, সেই সমস্ত জায়গায় বিএসএফ( BSF)-কে চৌকি তৈরির জন্য জমি দিলে গরু পাচার করা সম্ভব হবে না।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *