National Special News Special Reports

অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর! অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল পরিষেবা

0
(0)

খবর লাইভ : বৃহস্পতিবারই মণিপুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী বলেন এই মুহূর্তে মণিপুর নিয়ে রাজনীতি করার কোন জায়গা নেই আগে এই রাজ্যকে রক্ষা করতে হবে। আর এই পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবারই মণিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল রেল পরিষেবা। উল্লেখ্য, সংঘর্ষের জেরে মণিপুর ছেড়ে অসমে আশ্রয় নিতে চাইছেন অনেকে মানুষ, এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

তবে এদিন সেনার তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলা হলেও রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে, আপাতত কোনও ট্রেন মণিপুরে ঢুকবে না। মণিপুর সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কতদিন পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে, তাও জানানো হয়নি রেলের তরফে। প্রাথমিক ভাবে ৭ তারিখ থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ঘোষণা হলেও পরে সেই ঘোষণা পালটে দেওয়া হয়।

অন্যদিকে ভারতীয় সেনার তরফে সাফ জানানো হয়েছে, মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। শুক্রবার ভোরে বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সমস্ত নিরাপত্তারক্ষী বাহিনীর উদ্যোগে মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। অশান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাগুলিতে সমানে রুট মার্চ চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *