Special News Special Reports

অর্থনৈতিক সংকট এড়াতে খয়রাতি বন্ধ করার পরামর্শ

0
(0)

খবর লাইভ  :খয়রাতি বন্ধ করার পরামর্শ। অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা গ্রিসের মতো অর্থনৈতিক সংকটে পড়তে হতে পারে ভারতের কয়েকটি রাজ্যকে। সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লির মতো রাজ্যও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কেন্দ্রের কযেকজন উচ্চপদস্থ সচিব এমনই উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
শনিবার মোদির সঙ্গে চার ঘণ্টার বৈঠকে কয়েকজন সচিব জানিয়েছেন , বিভিন্ন রাজ্যে যেভাবে খয়রাতি করা হচ্ছে, ভোটের আগে বিনামূল্যে বিভিন্ন প্রকল্প চালু করা হচ্ছে, তাতে ক্রমশ কোমায় চলে যাচ্ছে সেই রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থা। এমন সব প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে চালু করা হচ্ছে, যা অর্থনৈতিক দিক থেকে একেবারেই কার্যকরী নয়। তার ফলে রাজ্যের কোষাগারের উপর ক্রমশ চাপ বাড়ছে। ঋণের বোঝায় ডুবে যাচ্ছে সেই রাজ্যগুলি। অবিলম্বে সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য সরকারের তরফে যে প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তা অর্থনৈতিক দিক থেকে বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আধিকারিকদের একাংশ।
তাঁদের বক্তব্য, খয়রাতির প্রকল্পে হাজার-হাজার কোটি টাকা ঢেলে দেওয়ায় স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে বরাদ্দ বাড়ানোর সুযোগ কমছে। যা যে কোনও রাজ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *