Special News Special Reports

কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাবে, নতুন নিয়ম চালু করার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

0
(0)

খবর লাইভ  :  ব্যাঙ্কের শাখা কিংবা এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক। কার্ড জালিয়াতি রুখতেই এই পরিকল্পনা করেছে শীর্ষ ব্যাঙ্ক। যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যাঙ্ককে এর জন্য উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

সম্প্রতি শীর্ষ ব্যাঙ্কের আর্থিক নীতি ঘোষণার সময়ে তিনি জানিয়েছেন, কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা আনতে হবে দেশের সব ব্যাঙ্ককে। এটিএম থেকে টাকা তোলার সময়েও গ্রাহকরা যেন ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) পদ্ধতি ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি কোন পদ্ধতিতে এই নীতি কার্যকর হবে, তাও এনপিসিআই (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া), এটিএম নেটওয়ার্ক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন- হাঁসখালিতে নাবালিকা ধর্ষণে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে

বর্তমানে দেশের খুব সীমিত সংখ্যক ব্যাঙ্কে কার্ডলেস টাকা তোলার নিয়ম চালু রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার জানিয়েছেন, “ইউপিআই ব্যবহার করে দেশের সব ব্যাঙ্কগুলির এটিএম থেকে টাকা তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। এই ধরনের লেনদেন আরও একটি সুবিধা হবে। এটিএম মেশিন গুলিতে স্কিমার ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে দুর্বৃত্তরা যে জালিয়াতি করত, এই নয়া পদ্ধতিতে টাকা তোলা চালু হলে সেই সম্ভাবনাও কমবে।” সাধারণ মানুষের সুবিধা ছাড়াও জালিয়াতি ঠেকাতে এই পদক্ষেপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই নিয়ম চালু হলে কার্ড ক্লোনিং বা কার্ড স্কিমিং করে ব্যাঙ্ক জালিয়াতি করার সম্ভাবনাও কমবে। তবে এই কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার জন্য দেশের সব ব্যাঙ্ক ও এটিএমগুলিকে এই ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহক যাচাই করার প্রস্তাব দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *