National Special News Special Reports

উপত্যকায় হাসপাতালের সামনেই সার্কাসকর্মীকে খুন করল জঙ্গিরা

0
(0)

খবর লাইভ : বেছে বেছে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষের থেকে শুরু করে ব্যাঙ্ক ম্যানেজার, শিক্ষিকা,এমনকি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় উপত্যকার জঙ্গিরা।এরপর বেশ কিছুদিন এধরণের কোনও ঘটনা ঘটেনি। এবার এক সার্কাসকর্মিকে খুন করল জঙ্গিরা। সোমবার খুনের ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের জঙ্গল মাণ্ডির সরকারি মেডিক্যাল কলেজ চত্বরে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক কুমার। বাবার নাম মাসুক কুমার। উধমপুরের বাসিন্দা দীপক একটি সার্কাসদলে কাজ করতেন। তাঁকে গুলি করে খুন করে জঙ্গিরা।
জানা গেছে, অনন্তনাগের একটি সরকারি মেডিক্যাল কলেজের সামনে তাঁকে গুলি করে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর পর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের  প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা।

উল্লেখ্য, শ্রীনগরে জি-২০ বৈঠকের পর এই প্রথম জঙ্গিহানায় খুন হলেন কোনও সাধারণ নাগরিক। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। কংগ্রেসশাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘‘উপত্যকায় শান্তি ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। সেখানকার নাগরিকদের নিরাপত্তা করতে হবে সরকারকে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *