Entertainment National Special News Special Reports

‘নতুন সংসদ ভবন’ নিয়ে ভিডিওবার্তায় কী বললেন শাহরুখ ? 

0
(0)

খবর লাইভ : প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ২১টি মুখ্য বিরোধী দলের অনুপস্থিতিতেই ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে।এদই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে বিশেষ বার্তা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।মোদি সরকারকে খোঁচা দিয়ে ‘বাদশা’ বলেন, “এই নতুন ভবনটি এত বড় হোক, যাতে প্রতিটি গ্রাম, শহর এবং দেশের প্রতিটি কোণ থেকে প্রত্যেকে এখানে জায়গা পায়। নতুন সংসদ ভবন সকল জাতি, ধর্ম ও ধর্মের মানুষের কাছে অস্ত্র হয়ে উঠুক।”

বলিউড তারকা শাহরুখ খান নতুন সংসদ ভবন নিয়ে একটি ভিডিওবার্তা তৈরি করেন।নিজের টুইটারে সেটি পোস্টও করেন বলিউডের বাদশা। দেশবাসীর হয়ে তিনি বলেন, এই সংসদ ভবন আমাদের নতুন আশার ঘর। যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবারে পরিণত হয়।
এই ভবনকে “আমাদের সংবিধান সমর্থনকারী সবার জন্য একটি নতুন বাড়ি” বলে অভিহিত করেছেন শাহরুখ। তবে, ভিডিওটি রিটুইট করে পাল্টা প্রধানমন্ত্রী লিখেছেন, “সুন্দরভাবে প্রকাশ! নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। যা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *