National Special News Special Reports

ভূমিকম্প! কেঁপে উঠল রাজধানীর একাংশ

0
(0)

খবর লাইভ : ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। কম্পন অনুভূত হয়েছে দিল্লি এবং আশপাশের এলাকাতেও। কম্পনের মাত্রা ছিল রিখটর স্কেলে ৪.৯।যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার সকালে আফগানিস্তানের ফৈজাবাদে কম্পনের মাত্রা ছিল রিখটর স্কেলে ৫.২। ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে। এর জেরে সকাল ১১টা ২৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

আরও পড়ুনঃ ‘নতুন সংসদ ভবন’ নিয়ে ভিডিওবার্তায় কী বললেন শাহরুখ ? 

কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল সেই কম্পন। জানা গিয়েছে, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশও কেঁপেছে। চণ্ডীগড়ে কম্পন অনুভূত হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *