Special News Special Reports State

বজবজে উদ্ধার ২০ হাজার কেজিরও বেশি বেআইনি বাজি!

0
(0)

খবর লাইভ : বজবজে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে উদ্ধার হয়েছে ২০ হাজার কেজিরও বেশি বেআইনি বাজি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বাজি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় এলাকা থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে।

মহেশতলার এই ঘটনায় তৎপর পুলিশ।
ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে রবিবার রাত থেকেই মহেশতলা এবং বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে সমগ্র বাজিপাড়া জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। শুরু হয়েছে নিষিদ্ধ বাজি উদ্ধারের কাজ। নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকার বেশ কয়েকটি বন্ধ দোকানের দরজা ভেঙে পুলিশ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে।

সোমবারের পুলিশি অভিযানে সকাল থেকেই উত্তপ্ত এলাকা। বেশ কয়েক জন স্থানীয় ব্যবসায়ী পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *