Mamata Pays Tribute to Sandhya Mukherjee
Bengal and District Special News

পূর্ণ মর্যাদায় আজ শেষকৃত্য ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ: পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বুধবার তাঁর অগণিত অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিংবদন্তির মরদেহ বুধবার শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন অসংখ্য ভক্ত।

এদিকে নিজের রাজনৈতিক কর্মসূচি সঙ্কুচিত করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। তিনি সোজা পৌঁছে যান রবীন্দ্র সদনে। সেখানে ‘গীতশ্রী’কে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। এরপর পদযাত্রা সহকারে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা দেয় দেহ। পায়ে হেঁটে সেখানে যান মুখ্যমন্ত্রীও। সেখানে কিংবদন্তি শিল্পীর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। তারপর বৈদ্যুতিন চুল্লিতে অনন্তে বিলীন হয়ে যায় নশ্বর দেহ।

এদিন রবীন্দ্রসদনে প্রয়াত গীতশ্রীর দেহে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে নন্দন রবীন্দ্রসদন চত্বরে ছিল উপচে পড়া ভীড়। বাংলা সংগীতজগতের বিশিষ্টরা ব্যক্তিরা সেখানে যান প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে। পৌঁছন তাঁর কন্যা সৌমী মুখোপাধ্যায়ও। মাঝেমধ্যেই নিজেকে সামলাতে পারছিলেন না তিনি। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। সৌমীর সঙ্গে আলাদা করে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি রবীন্দ্র সদনে বাপ্পি লাহিড়ীকেও রাজ্য সরকারের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। একতারা মুক্তমঞ্চে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাপ্পি লাহিড়ির ছবিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জানান প্রখ্যাত সুরকার ও গায়ককে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *