Special News Special Reports State

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, ৫ সদস্যের মধ্যে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর প্রতিনিধি

0
(0)

খবর লাইভ : রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে এবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করল রাজ্য সরকার। এতদিন সার্চ কমিটিতে তিন জন সদস্য ছিল, এবার সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করল শিক্ষা দফতর।সার্চ কমিটিতে এবার থাকবেন ৫ প্রতিনিধি। কমিটিতে ইউজিসি ছাড়াও আচার্য, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দফতর, শিক্ষা সংসদের প্রতিনিধি। ইউজিসির প্রতিনিধি থাকলেও সরকারের প্রতিনিধি বেড়ে হচ্ছে দুই।এই আবহে উপাচার্য নিয়োগে অর্ডিন্যান্স জারি করল রাজ্য।
রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে চলছে জটিলতা। আদালত জানিয়ে দিয়েছে, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজ্য সরকারের হাতে নেই। এই অবস্থায় রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসতে হয়েছে উপাচার্যদের। হয়েছে ৩ মাসের মেয়াদবৃদ্ধি। এবার স্থায়ী উপাচার্যের সন্ধানে সরকার বদল আনল সার্চ কমিটিতে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন উপাচার্য নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয় ইউজিসি প্রতিনিধিকে। পরিবর্তে ঠাঁই হয় সরকারি প্রতিনিধির। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও রাজ্যপালের প্রতিনিধি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *