Special News Special Reports State

রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হলে আমি হ্যামলেটের মতো চুপ করে থাকব না, বার্তা রাজ্যপালের

0
(0)

খবর লাইভ : এ রাজ্যে রাজ্যপাল হিসাবে আসার পর নবান্ন আর রাজভবনের মধ্যে ‘সমন্বয়ে’র ইঙ্গিতই পাওয়া গিয়েছিল। কিন্তু সেই সুরে কোথাও তাল কাটল। রাজ্যে সাংবিধানিক সঙ্কট হলে চুপ করে থাকবেন না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে তিনি উপমা টানেন উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটক থেকেও।

সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল । সেখানেই তিনি বলেন, “রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।”

মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিলটি দীর্ঘ দিন ধরে রাজভবনে আটকে আছে। সেটি ছাড়ার ব্যাপারে রাজ্যপালকে কিছু দিন আগেই বার্তা পাঠিয়েছিল রাজ্য। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বোস জানান, বিষয়টি নিয়ে যথাসময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *