খবর লাইভ : ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। সেরার শিরোপার দৌড়ে তাঁর সঙ্গে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইনে তাঁর সতীর্থ কিলিয়ান এমবাপে (ফ্রান্স) ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা (ফ্রান্স)। তাঁদের দুজনকেই পিছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা। সোমবার রাতে প্যারিসে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেরা কোচের পুরস্কার জিতেছেন। আর এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনঃ তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা
সেরা ফ্যানের খেতাব জিতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে, বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস (স্পেন) পেয়েছেন ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের শিরোপা।
বর্ষসেরা পুরস্কার জিতে লিওনেল মেসি বলেছেন, “২০২২ সাল একটি দুর্দান্ত বছর ছিল। আজ রাতে এখানে উপস্থিত হওয়া এবং এই পুরস্কার জিততে পারা আমার জন্য সম্মানের। আমি কোচ লিওনেল স্কালোনি এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাঁদের ছাড়া এটা সম্ভব হত না।”



